সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দাম বাড়ল জ্বালানি তেলের

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এর ফলে সব ধরনের জ্বালানি তেলে লিটারপ্রতি এক টাকা দাম বেড়েছে।

আজ শুক্রবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল হালিম।

এদিকে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এক টাকা বৃদ্ধি করা হয়েছে। এ ফলে ডিজেলের দাম ১০৫ টাকা, কেরোসিনের দাম ১০৫ টাকা, অকটেনের দাম ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকায় পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। আগামীকাল শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

দাম বাড়ল জ্বালানি তেলের

প্রকাশিত সময় : ১১:১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫