প্রশ্ন : আমাদের বিল্ডিংয়ে কাজ করার সময় এক মিস্ত্রির হাতে পেরেক ঢুকে যায়। যেহেতু তাতে জং থাকে, তাই তিনি তাঁর হাত থেকে ইচ্ছাকৃত কিছু বিষরক্ত বের করে ফেলেন। এতে তাঁর রোজা হালকা হয়ে গেছে?
উত্তর : রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে রোজা নষ্ট হয় না। তবে রক্ত বের করার দ্বারা দুর্বল হয়ে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলার আশঙ্কা হলে রক্ত বের করা মাকরুহ বলে বিবেচিত হবে।
(আল বিনায়াহ : ৩/৬৪২, আহসানুল ফাতাওয়া : ৪/৪৩৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৪৮)

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























