মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে এতিম ও কোরআন হাফেজগণের সম্মানে পংমধপুর হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।
শুক্রবার পংমধপুর হাফিজিয়া মাদ্রাসা কমেপ্লেক্স এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্ব মুহূর্তে ক্লাবের সাংগঠনিক সম্পাদক
কাওছার মিয়ার পরিচালনায় ক্লাবের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শিপু কুমার দাস,
ক্লাবের সহ-সভাপতি হাফেজ জুবায়ের আহমেদ,সাধারণ সম্পাদক, বুলবুল আহমেদ টিপু,অর্থ সম্পাদক হুমায়ুন কবির ।
এছাড়াও উপস্থিত ছিলেন , আরিয়ান আহমেদ,সুফায়েল আহমেদ,কিবরিয়া আহমেদ, নেছার আহমেদ,মাহিদ আহমেদ প্রমুখ। ইফতারে দোয়া পরিচালনা করেন,হাফেজ লুৎফুর রহমান প্রধান শিক্ষক পংমধপুর হাফিজিয়া মাদ্রাসা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























