শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বুধবার (৪ জুন) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় ঘটনাটি ঘটে। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন- ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫), লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) এবং কলেজছাত্র জামিদুল ইসলাম। আহত ব্যক্তির নাম জয় ইসলাম। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধাক্কামারা ইউনিয়নের ১৪ জনের একটি দল চুক্তিতে ফকিরের হাট এলাকার একটি ভুট্টা ক্ষেতে কাজ করছিল। ক্ষেতে আগেই পড়ে ছিল বৈদ্যুতিক লাইনের একটি ছেঁড়া তার। কাজের সময় সেখানে বিদ্যুৎ ছিল না। হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ চালু হলে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান কলেজছাত্র জামিদুল ইসলাম। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রব্বানী ও শাহীন ইসলাম।

আহত জয় ইসলাম বলেন, ‍“ভুট্টা ক্ষেতেই পড়ে ছিল বৈদ্যুতিক লাইনের তার। তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ পা ঝিনঝিন করতে থাকে, দেখি অন্যরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। আমি দৌঁড়ে গিয়ে বারবার বিদ্যুৎ অফিসে ফোন দেই, কিন্তু কেউ ফোন ধরেনি। পরে আরো অনেকে ফোন দিয়ে জানালে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়। তারপর আমাদের উদ্ধার করে হাসপাতালে নেন এলাকাবাসী। আমার ভাই শাহীন ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ছটফট করছিল।”

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কাশেম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজন মৃত ছিলেন। একজনকে ভর্তি করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫