শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাময়িক বন্ধ থাকবে রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ রাখা হবে। ব্যাংকটির ডাটা সেন্টার স্থানান্তর করার লক্ষ্যে সাময়িক বন্ধ রাখার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত সকল সেবা বন্ধ রাখবে রূপালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে রূপালী ব্যাংক পিএলসি সাময়িকভাবে বন্ধ রাখার সম্মতি দেয়া হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাময়িক বন্ধ থাকবে রূপালী ব্যাংক

প্রকাশিত সময় : ১০:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫