মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন মার্কিন ডলার

২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্সপ্রবাহের কারণে জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার।

এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয়ের উল্লেখযোগ্য প্রবাহ। বিদায়ি অর্থবছরে ২৯ জুন পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহ ৩০ দশমিক ২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে যেকোনো অর্থবছরে সর্বোচ্চ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত সময় : ১১:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫