শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আমানতের রানওয়েতে হজ ফ্লাইট বিকল, অতঃপর…

যান্ত্রিক ত্রুটির কারণে ৩৮৭ জন হজযাত্রী বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে আটকে পড়ে। এতে প্রায় আড়াই ঘণ্টা বিমান উঠানামা বন্ধ ছিল।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। এ সময় ফ্লাইটের ত্রুটির কারণে সেটি বন্ধ হয়ে যায়। এতে প্রায় ২ ঘণ্টার বেশি সময় এই রানওয়েতে ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। পরবর্তী সময়ে প্রকৌশলরা সেটি ঠিক করার পর রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে নিয়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে ফ্লাইটটিকে বোর্ডিং ব্রিজে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাহ আমানতের রানওয়েতে হজ ফ্লাইট বিকল, অতঃপর…

প্রকাশিত সময় : ০১:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫