শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে ফের চাল আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফের চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চালবোঝাই তিনটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি শুরু হয়।

নওগাঁ জেলার মিঠুন কুমার সাহা নামের একজন আমদানিকারক এসব চাল আমদানি করেছে। ভারতীয় তিনটি ট্রাকে ১২৫ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগোনিরোধ অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী। তিনি জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির প্রথম পর্যায়ে ২৬ হাজার টন চাল আমদানির অনুমতি (ইমপোর্ট পারমিট) পেয়েছে ১৫টি আমদানিকারক প্রতিষ্ঠান। খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির বরাদ্দ পাওয়ার পর আমদানিকারকরা আইপি (ইমপোর্ট পারমিটের) জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আজ পর্যন্ত ১৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ২৬ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে।

উদ্ভিদ সংগোনিরোধ অফিসের তথ্যানুযায়ী, ডায়মন্ড এন্টারপ্রাইজ ৩ হাজার, পারর্শী ইন্টারন্যাশনাল ১ হাজার, হিলি ইমপ্রেস ১ হাজার, মিফা ইন্টারন্যাশনাল ১ হাজার, শায়রাম ইন্টারন্যাশনাল ৪ হাজার, পারমিতা এন্টারপ্রাইজ ৫০০ টনসহ আরো বেশকিছু আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছে।

কাস্টমস সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ ভারত থেকে চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। প্রায় চার মাস পর আজ আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারত থেকে ফের চাল আমদানি শুরু

প্রকাশিত সময় : ০৯:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫