শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোরআন শরীফ অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কুরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে এক শিক্ষার্থীকে গণধোলাই দিয়েছেন অন্য শিক্ষার্থীরা। ওই শিক্ষার্থীর নাম অপূর্ব চন্দ্র (২৬)। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) রাত ২টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে এই ঘটনা ঘটে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, কোরআন শরীফ অবমাননার অভিযোগে ঘটনার দিন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে অপূর্ব চন্দ্র নামে ওই শিক্ষার্থীর উপর ক্ষুব্ধ হয়ে অন্য শিক্ষার্থীরা তাকে গণধোলাই দেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রাতেই পুলিশ ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।তিনি জানান, তবে বর্তমানে ইউনিভার্সিটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোরআন শরীফ অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫