শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের মোট সংখ্যা ৮৬,৯২৪ জন।মৃতদের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

নতুন আক্রান্তদের জেলার ভিত্তিতে বিভাজন হল, বরিশাল বিভাগ ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগ ১১৬ জন, ঢাকা (সিটি ছাড়া) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি ১৫১ জন, ময়মনসিংহ বিভাগ ৬৫ জন, খুলনা বিভাগ ৭২ জন, সিলেট বিভাগ ১০ জন, রংপুর বিভাগ ২ জন।

গত ২৪ ঘণ্টায় ৯৮৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট সুস্থ হয়েছেন ৮৩,৫৯৭ জন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে বাড়িতে এবং আশেপাশের এলাকায় পানি জমে না রাখতে এবং মশা নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০

প্রকাশিত সময় : ১০:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫