শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে ‘ধারালো অস্ত্র’ নিয়ে ডাকাতি স্টাইলে রাজশাহীতে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরি

রাজশাহীতে গভীর রাতে ধারালো অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের (মেজর) বাসাবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তার মা এবং ভাতিজাকে অবরুদ্ধ করে রেখে ল্যাপটপ ও ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে তিনটার দিকে নগরীর সপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিমানবাহিনীর ওই কর্মকর্তার নাম মাহফুজুর রহমান। তিনি স্কোয়াড্রন লিডার (মেজর) হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীতে চট্টগ্রামে কর্মরত রয়েছেন। ঘটনার সময় তার মা মোছা. মুর্শেদা খাতুন এবং ভাতিজা আমানুল্লাহ আমান বাসায় ছিলেন। তার মা মুর্শেদা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত এবং ভাতিজা আমানুল্লাহ আমান সাংবাদিকতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গভীর রাতে ‘ধারালো অস্ত্র’ নিয়ে ডাকাতি স্টাইলে রাজশাহীতে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরি

প্রকাশিত সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫