শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪৪তম বিসিএসের ৩৯৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডারে পর্যাপ্ত পদ না থাকায় যেসব প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি তাদের ৩ হাজার ৯৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী, প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশ করা হবে।

পিএসসির তথ্যমতে, নন-ক্যাডার পদে মোট ৩৯৭৭ জন জনবল নিয়োগ করা হবে। এর মধ্যে নবম গ্রেডে ৫৮৭টি, দশম গ্রেডে ২,৯৭৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদে সুপারিশ করা হবে।

নন-ক্যাডার পদে নিয়োগে আগ্রহী প্রার্থীরা আগামী ৩ জুন সকাল ৬টা থেকে ১৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http:/bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌক্তিক প্রয়োজনে কমিশন প্রয়োজনীয় সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৪৪তম বিসিএসের ৩৯৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ

প্রকাশিত সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫