শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে লিখিত পাস, মৌখিকে এসে ধরা

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত ধাপে পাস করে মৌখিক পরীক্ষা দিতে আসা ২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা (ভাইভা) দিতে এসে প্রক্সি দেওয়ার বিষয়টি ফাঁস হয়ে যায়।

আটককৃতরা হলেন, জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি চিলাহাটি এলাকার শাহাদাত হোসেনের ছেলে মো. হৃদয় ইসলাম (১৯) এবং ডিমলা উপজেলার সুন্দরখাতা বালাপাড়া এলাকার মো. বাবুল হোসেন (৩০)।

এ রিপোর্ট লিখা পর্যন্ত শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত দুই পরীক্ষার্থী জেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ভাইভা বোর্ডে আসার পর তাদের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতার লেখা মিলিয়ে দেখা হয়। হাতের লেখায় অমিল থাকায় সন্দেহ তৈরি হলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা নিজেরা পরীক্ষা দেননি। অন্যদের মাধ্যমে প্রক্সি পরীক্ষা দিয়ে পাস করেছেন।

উল্লেখ যে, শুক্রবার (২৮ নভেম্বর) নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী পদে লিখিত পরীক্ষায় ৫ হাজার ৭৫৩ জন অংশগ্রহণ করে। এতে অফিস সহায়ক পদে ৪২টি শূন্যপদের বিপরীতে ১৩০ জন, নিরাপত্তা প্রহরীর ৩ পদের বিপরীতে ৯ জন এবং পরিচ্ছন্নতা কর্মী ১ পদের বিপরীতে ৩ জন প্রার্থী উত্তীর্ণ হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে লিখিত পাস, মৌখিকে এসে ধরা

প্রকাশিত সময় : ১১:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫