শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ

আজ (বৃহস্পতিবার) এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সকল মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ‘এ অবস্থায় তার আশু রোগমুক্তি কামনা করে আগামী ৫ ডিসেম্বর শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সুবিধামতো সময়ে সকল মন্দির, প্যাগোডা ও গির্জায় স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’এ দোয়া ও প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ

প্রকাশিত সময় : ১২:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫