রাজশাহীর পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান তিতুকে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে গণপি*টু*নি দিয়েছেন স্থানীয়রা। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে আওয়ামী লীগ নেতা সারোয়ার জাহান তিতুকে এক বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখতে পান এলাকাবাসী। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচতে তিনি খাটের নীচে আশ্রয় নেন। লোকজন তাকে পি*টি*য়ে সেখান থেকে বের করে। একপর্যায়ে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে পুঠিয়া থানার এএসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সারোয়ার জাহান তিতুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























