শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোল্ডেন গ্লোব সঞ্চালনা করবেন প্রিয়াঙ্কা

বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। আগামী ১১ জানুয়ারি, রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসবে ৮৩তম গোল্ডেন গ্লোবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর। এবারের অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ অনুষ্ঠান সঞ্চালকদের নামের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও বিশ্বের হাইপ্রোফাইল তারকারা রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো—জর্জ ক্লুনি, জুলিয়া রবার্ট, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগদের মতো তারকারা।

সঞ্চালক নিকি গ্লেজারের সঙ্গে এ তালিকার উপস্থাপকেরা মঞ্চে যোগ দেবেন। এবারো অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন তিনি। ডিক ক্লার্ক প্রোডাকশন্স প্রযোজিত এই অনুষ্ঠান ১১ জানুয়ারি সরাসরি সম্প্রচারিত হবে—বিকাল ৫টা (পিটি) / রাত ৮টায় (ইটি) সিবিএস চ্যানেলে। বাংলাদেশ সময় সোমবার (১২ জানুয়ারি) সকাল ৭টায়।

এবারের আসরে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ৯টি মনোনয়ন নিয়ে শীর্ষে অবস্থান করছে এটি। আটটি মনোনয়ন নিয়ে তার পরের স্থানে রয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে ছয়টি করে মনোনয়ন।

কাজের দিক থেকে প্রিয়াঙ্কার হাতে রয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু। সিনেমাটিতে প্রিয়াঙ্কা অভিনয় করবেন ‘মান্দাকিনী’ চরিত্রে, মহেশ বাবুকে দেখা যাবে ‘রুদ্র’ চরিত্রে। ২০২৭ সালের সংক্রান্তিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গোল্ডেন গ্লোব সঞ্চালনা করবেন প্রিয়াঙ্কা

প্রকাশিত সময় : ০৪:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬