শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেন্যু বদলে বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চলতি সপ্তাহের সোমবার বা মঙ্গলবারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধের জবাব দেবে। ‘নিরাপত্তাজনিত উদ্বেগ’-এর কথা উল্লেখ করে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন জানিয়েছে, যাতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় স্থানান্তর করা হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরামর্শে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরই এই অনুরোধ জানানো হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিসিবির এই আবেদন আইসিসি গ্রহণ করবে-এমন সম্ভাবনা কম। বরং বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমের নাম প্রস্তাব করা হয়েছে। সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

এর আগে চেন্নাইকে বিকল্প ভেন্যু হিসেবে মানতে রাজি হয়নি বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা জানেন, এই বিশ্বকাপ নিয়ে আমরা একা সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করব এবং আপাতত আমরা আমাদের অবস্থানেই আছি।’

এদিকে বাংলাদেশ সরকারও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ প্রত্যাশা করছে।

রোববার ভাদোদরায় ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ অফিসিয়াল হিসেবে শরফুদ্দৌলা সৈকত ও গাজী সোহেল দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিসিবির ‘নিরাপত্তা উদ্বেগ’-সংক্রান্ত দাবির জবাবে আইসিসি শরফুদ্দৌলার উদাহরণ তুলে ধরে বাংলাদেশ দলকে ভারতের ভেন্যুতেই এসে ম্যাচ খেলার অনুরোধ জানাতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপ শুরু হতে এখনো চার সপ্তাহেরও কম সময় বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুশীলনের জন্য অংশগ্রহণকারী দলগুলো আসতে শুরু করবে। ফলে বিষয়টি দ্রুত সমাধান করতে এবং ভেন্যু নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে আইসিসি দ্রুত সিদ্ধান্ত নিতে আগ্রহী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভেন্যু বদলে বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি

প্রকাশিত সময় : ০৪:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬