শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদুরো বলেছেন ‘ভালো আছি’

যুক্তরাষ্ট্রে কারাবন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভালো আছেন। মাদুরো নিজেই এ কথা জানিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে। এক ভিডিওবার্তায় মাদুরোর ছেলে আইনজীবী নিকোলাস মাদুরো গুয়েরা বাবার বরাত দিয়ে বলেন, ‘আমরা ভালো আছি। আমরা যোদ্ধা।’ ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএসইউভি পার্টি মাদুরোর ছেলের এই ভিডিও প্রকাশ করেছে। খবর বিবিসির।

৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে তাদের নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে।

নিউইয়র্কের একটি আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, কোকেন আমদানি এবং মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ছয় বছর আগে। এতদিন সেটির কোনো অগ্রগতি ছিল না। কারাকাসে অভিযান চালিয়ে সেফ হোম থেকে মাদুরোকে তুলে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর এ মামলার বিচারকাজ শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মাদুরো বলেছেন ‘ভালো আছি’

প্রকাশিত সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬