শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঘাইছড়ির ৯৬ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) দায়িত্বপূর্ণ ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যক্রম অব্যাহত থাকবে

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।

মিডিয়া ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির নিরাপত্তা প্রস্তুতি, পরিকল্পনা এবং সমন্বিত কার্যক্রম তুলে ধরা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন, ইতোমধ্যে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মহড়া অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ে তিনটি ভোটকেন্দ্রে (বেতলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুইচুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে।

তিনি জানান, বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সৈনিকদের নিয়মিত নির্বাচনি মহড়া ও সদর দপ্তর থেকে দেওয়া সরঞ্জামাদির মাধ্যমে রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমে নির্বাচনি এলাকায় সার্ভেইলেন্সের জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনে নন-লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিষ্ঠার সাথে এই পবিত্র দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাঘাইছড়ির ৯৬ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার

প্রকাশিত সময় : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬