ইনকিলাব মঞ্চের ঘটনায় ৬০ জন রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এদের মধ্যে গুলিবিদ্ধ ও পিলেট ইনজুরীর রোগী পাননি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন হাসপাতালটির পরিচাল
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের যারা কর্মী ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। এখন পর্যন্ত আমরা ৬০ জনের মতো রোগী রিসিভ করেছি। এখনও রোগী আসছে। এই রোগীগুলোর মধ্যে ৩০ জন যাদের এক্সটারনাল ইনজুরি আছে। তবে কোন গুলিবিদ্ধ অথবা পিলেটের রোগী পাইনি। তাদের স্কাল্ব ইনজুরি, ফেস ইনজুরি, পায়ের ইনজুরি, এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি আছে যেটা লাঠির আঘাতে হয়েছে। এছাড়া অনেকের ইনহেলেশন ইনজুরি আছে, যেটা টিয়ারসেলের কারনে হয়েছে। আমরা অক্সিজেন দিয়ে তাদের মোটামুটি সুস্থ্য করেছি। তবে কোন রোগী আমরা এখনো ভর্তি করি নাই।
পরিচালক বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেক রোগী ছেড়ে দিয়েছি। আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তবে সমস্যা হলো, ক্রাউড কন্ট্রোল। আমাদের ২০০ চিকিৎসক উপস্থিত আছে, আমি নিজে উপস্থিত আছি। আমাদের চিকিৎসক, নার্সের কোন স্বল্পতা নাই। ক্রাউড ম্যানেজ করা খুই মুশকিল। কেউ কথা শুনতে চায় না। এটা একটা বড় সমস্যা। জরুরি বিভাগ আমরা বৃদ্ধি করেছি। যাতে আমরা ২৫ জন রোগী একসাথে চিকিৎসা দিতে পারি সেটা কোন সমস্যা না। কিন্তু সমস্যা হলো, এক রোগীর সাথে ১০ থেকে ১৫ জন চলে আসে। তখন চিকিৎসা দিতে সমস্যায় পরতে হয়। আমরা চেষ্টা করছি এরমধ্যে চিকিৎসা চালিয়ে যেতে। আমরা জুলাইয়ে চিকিৎসা অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়েছি। আমাদের যে চিকিৎসক, নার্স, স্টাফ রয়েছে চিকিৎসা দিতে আমাদের কোন সমস্যা হবে না।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















