শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী মিছিলে বিএনপি-জামায়াত কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুরে নির্বাচনী আলাদা মিছিলে গিয়ে আব্দুস সহিদ (৬০) ও ওবায়দুল হক (৪৫) মারা গেছেন। এর মধ্যে সহিদ জামায়াত কর্মী ও ওবায়দুল বিএনপি কর্মী বলে জানা গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরুপ পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রয়াত সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও অপর প্রয়াত ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের মিছিল ছিল। মিছিলে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মিছিল হয়। এতে বিএনপি কর্মী ওবায়দুল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, ‘সহিদ মিছিলে আসার পরে অসুস্থ্য মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি।’

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ‘ওবায়দুল আমাদের দলের কর্মী। সে নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেছিল। একপর্যায়ে অসুস্থ্য হয়ে সে মারা যায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও অরুপ পাল বলেন, ‘আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচনী মিছিলে বিএনপি-জামায়াত কর্মীর মৃত্যু

প্রকাশিত সময় : ১১:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬