শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনীতিতে ম্যাজিক দেখাতে পারবেন আমীর খসরু?

বাংলাদেশের অর্থনীতি এখন এক কঠিন পুনর্গঠনের সময় পার করছে। বৈদেশিক রিজার্ভ, মূল্যস্ফীতি আর প্রবৃদ্ধি, এই তিন বড় চ্যালেঞ্জের মাঝেই ২০২৬ এর শুরুতে নবগঠিত সরকারের অর্থনীতির হাল ধরার দায়িত্ব দেয়া হয় অভিজ্ঞ রাজনীতিক আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

২০২৬ সালের নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা, এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দেশের ৫ লাখ কোটি টাকার বেশি জাতীয় বাজেট, ৪০ বিলিয়ন ডলারের রিজার্ভ ব্যবস্থাপনা এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন, সবকিছুর কেন্দ্রে এখন তার নেতৃত্ব।

চট্টগ্রামের রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া আমীর খসরু রাজনীতিতে যুক্ত হন ছাত্রজীবন থেকেই। পরে কর্পোরেট খাতে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তিনি ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে দেশের রপ্তানি প্রথমবার ১০ বিলিয়ন ডলার অতিক্রম করে।

অর্থ মন্ত্রণালয়ের ইতিহাসে ২০০৯ থেকে ২০১৮ মেয়াদে দায়িত্বে ছিলেন আবুল মাল আবদুল মুহিত ও ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত দায়িত্বে ছিলেন আ হ ম মুস্তফা কামাল। আর সবশেষ দেড় বছর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন সালেহ উদ্দিন আহমেদ।

দলীয় রাজনীতিতে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থনৈতিক নীতির প্রধান মুখ। ব্যবসায়িক অভিজ্ঞতা আর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, এই দুইয়ের সমন্বয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বড় পরীক্ষায় এখন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অর্থনীতিতে ম্যাজিক দেখাতে পারবেন আমীর খসরু?

প্রকাশিত সময় : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬