বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের সমস্যা জানতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল।

পোস্টে তিনি লিখেন, ‘ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।’
তিনি আরও বলেন, ‘৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা এরইমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করব।’
 
গেল ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি আসন স্থগিত রেখে ২৯৭ আসনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন।
 
নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন জয়লাভ করে বিএনপি। গত মঙ্গলবার সকালে সংসদ সদস্যরা শপথ নেন। বিকেলে প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এদের মধ্যে বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঠাকুরগাঁও-১ আসনের সমস্যা জানতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬