শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইফতারের জন্য তিন রকমের হালিম তৈরির সহজ রেসিপি

ইফতারের মেনুতে হালিম থাকলে উৎসবের আমেজ যেন আরো বেড়ে যায়। বাইরের কেনা হালিমের চেয়ে ঘরে বানানো স্বাস্থ্যসম্মত হালিমের স্বাদই আলাদা। খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন তিন ধরণের মজাদার হালিম— শাহী, খাসি ও স্পেশাল হালিম। চলুন, জেনে নিই রেসিপিগুলো।

শাহী হালিম
এই হালিমটি খেতে যেমন রাজকীয়, বানানোও বেশ সহজ।

উপকরণ: ১ কেজি মাংস, আধা কাপ করে সব ধরণের ডাল (ছোলা, মসুরি, মুগ, মাষকলাই, মটর), দেড় কাপ পোলাও চাল, পেঁয়াজ কুচি ও সাধারণ সব মসলা।

বানানোর নিয়ম: মাংস ছোট টুকরো করে মসলা দিয়ে আগে রান্না করে নিন। ডালগুলো সারারাত ভিজিয়ে রেখে প্রেশার কুকারে লবণ ও মসলা দিয়ে সেদ্ধ করে নিন।

ডাল সেদ্ধ হলে তাতে রান্না করা মাংস মিশিয়ে দিন। শেষে ঘি ও গরম মসলা ছড়িয়ে দিয়ে আদা কুচি, বেরেস্তা ও লেবু দিয়ে পরিবেশন করুন।
খাসির হালিম
খাসির মাংসের গন্ধে এই হালিম হয় অতুলনীয়।

উপকরণ: ১ কেজি খাসির মাংস, মুগ, মসুর, বুট, খেসারি ও মাষকলাই ডাল (আধা কাপ করে), আধা কাপ পোলাও চাল ও আধা কাপ গমের গুঁড়ো।

বানানোর নিয়ম: খাসির মাংস আদা-রসুন ও সব মসলা দিয়ে ভালো করে রান্না করুন। সব ডাল আলাদা সেদ্ধ করে রান্না করা মাংসের মধ্যে ঢেলে দিন। সবশেষে গমের গুঁড়ো ও পোলাও চাল দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ওপরে ধনেপাতা ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন।

স্পেশাল হালিম
বেশিসংখ্যক মানুষের জন্য বা বিশেষ আয়োজনে ৩ কেজি মাংসের এই হালিমটি সেরা।

উপকরণ: ৩ কেজি হাড়সহ মাংস, বিভিন্ন ধরণের ডাল ও পোলাও চালের সাথে আধা ভাঙা গম (১ কাপ), টক দই এবং পুদিনা পাতা।

বানানোর নিয়ম: মাংস সব মশলা ও টক দই দিয়ে মেখে সেদ্ধ করে কষিয়ে নিন। গম ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে চাল-ডালের সাথে ভালো করে সেদ্ধ করে ঘুটে নিন। এবার ঘন হয়ে এলে তাতে কষানো মাংস মিশিয়ে মৃদু আঁচে দমে রাখুন। পরিবেশনের সময় পুদিনা পাতা ও লেমন রাইন্ড (লেবুর খোসা কুচি) ব্যবহার করলে চমৎকার ঘ্রাণ আসবে।

সহজ টিপস: হালিমের স্বাদ বাড়াতে পরিবেশনের সময় বিট লবণ ও পেঁয়াজ বেরেস্তা অবশ্যই ব্যবহার করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইফতারের জন্য তিন রকমের হালিম তৈরির সহজ রেসিপি

প্রকাশিত সময় : ১১:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬