রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আবারও ধনীদের তালিকার শীর্ষে শাহরুখ খান

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান আবারও সাফল্যের নতুন মাইলফলক ছুঁয়েছেন। গত বছর প্রথমবারের মতো বিলিয়নিয়ার তালিকায় নাম লেখানোর পর এবার বিশ্বের ধনীদের তালিকায় নিজের অবস্থান আরো মজবুত করলেন তিনি।

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় ধনী হিসেবে উঠে এসেছে শাহরুখ খানের নাম। বর্তমানে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০ হাজার ৮০০ কোটি রুপি) নিট সম্পদ নিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা অর্জন করেছেন।

৫ মার্চ প্রকাশিত এই তালিকায় শাহরুখ খানের অন্তর্ভুক্তিকে তারকাদের সম্পদের ক্ষেত্রে একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তালিকায় তার সঙ্গে রয়েছেন সংগীত জগতের তারকা জে-জি (২ দশমিক ৮ বিলিয়ন ডলার), টেলর সুইফট (১ দশমিক ৬ বিলিয়ন ডলার) এবং রিয়ানা (১ দশমিক ৫ বিলিয়ন ডলার)। বিনোদন জগতের ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন নির্মাতা জর্জ লুকাস, যার সম্পদের পরিমাণ ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

যদিও ২০২৫ সালের তুলনায় শাহরুখের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে।

গত বছর তা ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার তবু ভারতের নতুন ধনীদের তালিকায় তার অবস্থান এখনো উজ্জ্বল।
শাহরুখ খানের বিপুল সম্পদের পেছনে শুধু অভিনয়ই নয়, রয়েছে শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্যও। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ বর্তমানে ভারতের অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

এ ছাড়া তার আয়ের আরেকটি বড় উৎস হলো আইপিএলের দল ‘কলকাতা নাইট রাইডার্স’।

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক তিনি। বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে তার ব্যবসায়িক সম্পৃক্ততাও তাকে আর্থিকভাবে আরো শক্ত অবস্থানে নিয়ে গেছে।
এর পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা থেকেও বিপুল আয় করেন এই তারকা। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি নিজেকে শুধু অভিনেতা হিসেবেই নয়, বরং একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

অন্যদিকে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান।

‘কিং’ নামের নতুন সিনেমায় তাকে দেখা যাবে, যা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের।
২০২৬ সালের বড়দিনে মুক্তির পরিকল্পনা থাকা এই সিনেমায় আরও অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও অনিল কাপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আবারও ধনীদের তালিকার শীর্ষে শাহরুখ খান

প্রকাশিত সময় : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬