বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষোভ ঝাড়লেন শ্রাবন্তী

টলিউডের তুমুল চর্চিত অভিনেত্রী  শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছেন এক ভিন্ন রূপ নিয়ে। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে তাকে দেখা যাবে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যালের চরিত্রে। ৩০ বছরের অভিনয় জীবনে এমন চ্যালেঞ্জিং চরিত্র তার কাছে এক বড় আশীর্বাদ বলে মনে করছেন তিনি।পর্দায় বুড়ি ঠাকুমা হয়ে উঠতে শ্রাবন্তীকে বেশ পরিশ্রম করতে হয়েছে।

তিনি জানান, এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তীর মতে, বাণিজ্যিক ছবির নায়িকার বাইরে নিজেকে নতুনভাবে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। এই প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই খেয়েদেয়ে কাজ না পেয়ে নেতিবাচক মন্তব্য করেন। এতদিন এড়িয়ে চললেও এখন বিষয়টি সীমা ছাড়িয়ে গেছে, তাই প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। তিনি মনে করেন, কাজে টিকে থাকতে হলে মানসিক শান্তি বজায় রাখা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ক্ষোভ ঝাড়লেন শ্রাবন্তী

প্রকাশিত সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬