বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘটনায় কালোবাজারিতে জড়িত অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
দেশটির এক সরকারি কর্মকর্তা বৃহস্পতিবার জানান, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসের সংকট তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী এসব সিলিন্ডার কবরস্থানে মজুত করে কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘শুধু গতকালই প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে এবং প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।’

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 





















