বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৯৪৭

দেশজুড়ে হামের সংক্রমণবেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।

শুক্রবার (৩ এপ্রিল) অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৪২। একই সময়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে তিনজনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা ৯৪।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে।

শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। পাশাপাশি আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার জোর প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একদিনে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৯৪৭

প্রকাশিত সময় : ০৯:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬