বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মজুরি বৃদ্ধির ঘোষণার পরও গাজীপুরে সংঘর্ষ

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেওয়া হলেও গাজীপুরে শ্রমিকদের অসন্তোষ কমেনি। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকেরা।
একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বুধবার সকাল থেকেই গাজীপুর মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও তিনসড়কসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। একই সময় শ্রীপুরের কয়েকটি এলাকাতেও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি বিবেচনায় বুধবারের জন্য বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে মঙ্গলবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে সেদিন ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। ওই দিন কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া, মেম্বারবাড়ি ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার রাতে বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মজুরি বৃদ্ধির ঘোষণা সত্ত্বেও গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মজুরি বৃদ্ধির ঘোষণার পরও গাজীপুরে সংঘর্ষ

প্রকাশিত সময় : ১১:৩৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬