শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১৩ নভেম্বর) টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের অন্যতম প্রধান সমস্যা মাদক। আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। পাশাপাশি কিশোর গ্যাং নির্মূল করতে হবে।

তিনি বলেন, একসময় টাঙ্গাইলকে শিক্ষানগরী বলা হতো। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষার মান উন্নয়নে কাজ করব। পাশাপাশি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে গ্রিন ভিলেজে রূপান্তরিত করা হবে। প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ করা হবে। আমি টাঙ্গাইলের সর্বোচ্চ উন্নয়ন করতে চাই। আগামী পাঁচ বছরে এমন উন্নয়নমূলক কাজ করতে চাই, যাতে মানুষ দীর্ঘদিন আমাকে মনে রাখেন। টাঙ্গাইল থেকে শুরু করে সারা দেশে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব।

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন নির্বাচনি কেন্দ্রে দায়িত্ব পালনকারী এজেন্ট, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশিত সময় : ১০:৪১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬