শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের পর হরমুজে ২৫ নাবিকের মৃত্যু

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের সমুদ্রাঞ্চল এবং হরমুজ প্রণালিতে ১৩৪টি সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন নাবিক। অন্যদিকে, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে অচলাবস্থা তৈরি হওয়ায় ২৩ হাজারেরও বেশি নাবিক বিভিন্ন জাহাজে আটকা পড়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ উদ্বেগজনক চিত্র তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) পরিসংখ্যান উদ্ধৃত করে তিনি জানান, গত ১১ নভেম্বর পর্যন্ত এসব সংঘাতের তথ্য নথিভুক্ত করা হয়েছে।

খালেদ খিয়ারির দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর বাণিজ্যিক জাহাজগুলো সবচেয়ে বেশি সংঘাতের মুখে পড়েছে গত অক্টোবর মাসে। সমুদ্রপথে নিরাপত্তাহীনতার প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক অর্থনীতিতে পড়তে শুরু করেছে। বাড়ছে জ্বালানি, পণ্য পরিবহণ ও বিমা ব্যয়। পাশাপাশি বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, সমুদ্রপথে এমন অস্থিতিশীলতাকে কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি হিসেবে বিবেচনা করা উচিত নয়। বেসামরিক জাহাজের ওপর হামলা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

নিরাপত্তা পরিষদের একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ এর প্রভাবের মধ্যে পড়েছে। এসব নৌযানে অবস্থান করছেন ২৩ হাজারের বেশি নাবিক, যাদের স্বাভাবিক চলাচল ও কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বৈঠকে বাহরাইনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ইরান সমুদ্রভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠাম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরান যুদ্ধের পর হরমুজে ২৫ নাবিকের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬