শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাকে নিয়ে অসংখ্য নোংরা ছবি বানানো হয়েছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু বলেছেন, ‘সমাজে যখন একটি খারাপ ‘ভাইরাস’ ছড়িয়ে পড়ে, তা এক সময় সাধারণ মানুষের ঘর পেরিয়ে রাজার প্রাসাদ পর্যন্ত পৌঁছে যায়। জাইমা একজন নারী। আমিও একজন নারী। আওয়ামী লীগ জাইমাকে নিয়ে এমন নোংরা ছবি বানিয়েছে, যা যেকোনো নারীর জন্যই অত্যন্ত কষ্টদায়ক।’

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন মাহমুদা মিতু।

পোস্টে তিনি লেখেন, ‘রাজনীতিতে নতুন থাকাকালে কোনো কথা বলার আগেই আমি বুলিংয়ের শিকার হয়েছি। আমার ওপর হামলাও হয়েছে। শুধুমাত্র এনসিপিতে যোগ দেওয়ার পর থেকেই আমাকে নিয়ে অসংখ্য নোংরা ছবি বানানো হয়েছে।’

মাহমুদা মিতু দাবি করেন, এই ধরনের কর্মকাণ্ডে কিছু রাজনৈতিক পক্ষ জড়িত এবং সাইবার মাধ্যমে সমন্বিতভাবে এসব কনটেন্ট ছড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘যে মানসিক যন্ত্রণা আমি পেয়েছি, এখন অন্য নারীরাও সেটির শিকার হচ্ছেন—এটি অত্যন্ত দুঃখজনক।’

তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে, নইলে ভবিষ্যতে আরও বেশি মানুষ এর শিকার হবে।

এছাড়া তিনি জানান, সাইবার বুলিং প্রতিরোধে একটি অরাজনৈতিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় প্রতিনিধি টিম গঠনের উদ্যোগ নেওয়া হবে এবং আগ্রহীদের এতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘আমাকে নিয়ে অসংখ্য নোংরা ছবি বানানো হয়েছে’

প্রকাশিত সময় : ০৯:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬