মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিজেল-কেরোসিনের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী ও জনবিরোধী : ন্যাপ

সরকারের ব্যর্থতায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে যখন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে ১৫ টাকা বাড়ানো সরকারের আত্মঘাতী ও জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। একই সঙ্গে তারা সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

তারা বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টানতে ব্যর্থ সরকার ডিজেল ও কেরোসিন তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। সরকারের মন্ত্রীদের কর্মকাণ্ড ও অবস্থান দেখলে মনে হয়, তারা এদেশের জনগণ নয়, লুটেরাদের স্বার্থ রক্ষা করতেই ব্যস্ত। ডিজেল ও কেরোসিনের মূল্য বাড়ানোর সরকারি সিদ্ধান্ত জনবিরোধী। এমনিতেই সাধারণ মানুষকে নিত্যপণ্যসহ অন্যান্য পণ্য ঊর্ধ্বমূল্যে কিনতে হচ্ছে। এরই মধ্যে জনজীবনে মারাত্মক চাপ তৈরি হবে। সরকারের এমন সিদ্ধান্ত ‘মড়ার ওপর অনেকটা খাঁড়ার ঘা’র মতো।

লকডাউনে অসংখ্য মানুষ কাজ হারিয়েছে উল্লেখ করে নেতৃদ্বয় ডিজেল ও কেরোসিনের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, বেশিরভাগ কর্মজীবীর আয় কমেছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির প্রায় সব মানুষেরই নাভিশ্বাস উঠেছে জীবন চালাতে। সংসার চালাতে না পেরে অনেকেই ঢাকা ছেড়েছেন। এর মধ্যে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে লুটেরাদের নয়, সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় সরকারের অবস্থান নেওয়া উচিত। সরকারের মনে রাখা উচিত, তেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়বে জনজীবনে। নিত্যপণ্যের দাম বাড়ার চাপে উদ্বিগ্ন জনগণের জন্য এটা অভিশাপ হয়ে দেখা দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিজেল-কেরোসিনের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী ও জনবিরোধী : ন্যাপ

প্রকাশিত সময় : ০৩:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১