প্রকাশিত সময় :
০৫:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
২০
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করে ইসলামিক প্রজাতন্ত্রকে “প্রস্তর যুগে” ফিরিয়ে দিতে বোমা হামলা চালানোর জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় রয়েছে।
এ মন্তব্যটি এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার তেহরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির জন্য সময় দিতে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন, তবে একইসঙ্গে ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ বহাল রেখেছেন।
কটেজ বলেন, “ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত।” তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছি… খামেনেই বংশের সম্পূর্ণ অবসান ঘটাতে। ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করে দেশটিকে অন্ধকার যুগ ও প্রস্তর যুগে ফিরিয়ে দিতে আমরা প্রস্তুত।”
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অভিযানের প্রথম দিনেই নিহত হন। তার ছেলে মুজতবা খামেনেইকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কিছু মার্কিন রাজনীতিবিদ ও গণমাধ্যম বিশ্লেষক দাবি করেছেন, ওয়াশিংটনকে এই যুদ্ধে “টেনে আনা হয়েছে”, কারণ পশ্চিম জেরুজালেমের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সমন্বয় ছিল। অন্যরা ওয়াশিংটনে ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠীগুলোর প্রভাবের কথা উল্লেখ করেছেন। ট্রাম্প এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি হামলার আগে কয়েকদিন ধরে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা এবং দীর্ঘ আলোচনার খবর পাওয়া যায়। এমনকি ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, শান্তি সম্ভব হতে পারে এবং কূটনীতিকে কাজ করার সুযোগ দেওয়া উচিত।
“প্রস্তর যুগ” শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন ট্রাম্প গত ১ এপ্রিল যুদ্ধ শুরুর প্রায় পাঁচ সপ্তাহ পরে। সে সময় তিনি সতর্ক করেছিলেন যে, যদি তেহরান যুক্তরাষ্ট্রের দাবিগুলো—যেমন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক কার্যক্রমে কঠোর সীমা আরোপের চুক্তিতে সম্মত হওয়া—মানতে অস্বীকার করে, তাহলে মার্কিন বাহিনী “খুব কঠোরভাবে আঘাত হানবে” এবং “দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তাদের প্রস্তর যুগে ফিরিয়ে দিতে পারে।”
তেহরান এসব দাবি প্রত্যাখ্যান করেছে এবং পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে, যা তাদের মতে জ্বালানি উৎপাদন ও চিকিৎসা প্রয়োজনে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য প্রয়োজন।
মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির মতে, তেহরান কূটনীতি এবং যুদ্ধ—উভয় পথের জন্যই প্রস্তুত রয়েছে। শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে কূটনীতি ক্ষুণ্ন করার অভিযোগ তোলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা এবং আলোচনা চলাকালীন হামলার উদাহরণ তুলে ধরে।