শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইআরজিসির অভিযানে ইরানে মোসাদের গুপ্তচরসহ গ্রেপ্তার ২৪০

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির দুটি প্রদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে। কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ।

অভিযানে কেরমানশাহ প্রদেশ থেকে ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইআরজিসির দাবি, গ্রেপ্তারকৃতরা বিপ্লব-বিরোধী গোষ্ঠীর সদস্য। এর মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে জড়িত সন্দেহে ৪ জন স্পাই বা চরকেও গ্রেপ্তার করা হয়েছে।

কুর্দিস্তান প্রদেশে অভিযানে ১১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক অভিযানে আরও ৭০ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালীন আইআরজিসি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ।

এদিকে রাজধানী তেহরানে পুলিশ এমন একজনকে গ্রেপ্তার করেছে যার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। ওই ব্যক্তি ইরানের ওপর হওয়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির নথিপত্র সংগ্রহ করে শত্রু ভাবাপন্ন নেটওয়ার্কগুলোর কাছে পাঠাচ্ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দীর্ঘ যুদ্ধের পর প্রথমবার ভোট দিচ্ছে গাজাবাসী

আইআরজিসির অভিযানে ইরানে মোসাদের গুপ্তচরসহ গ্রেপ্তার ২৪০

প্রকাশিত সময় : ০৬:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬