সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে আর্জেন্টিনা, ফেসবুকে পূর্ণিমার আবেগঘন বার্তা

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রিয় দলের এই দারুণ জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন এই নায়িকা।

ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনার জয় উদযাপন করে তিনি লিখেছেন,

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘বিশুদ্ধ আবেগ। অকৃত্রিম উদ্দীপনা। সেমি ফাইনালিস্ট! আর্জেন্টিনা, আলহামদুলিল্লাহ।’

পূর্ণিমার ছোট্ট এই বার্তাতেই স্পষ্ট হয়ে ওঠে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে শুভেচ্ছা, অভিনন্দন এবং উদযাপনের বার্তায় ভরে দেন।

বিশ্বকাপের নকআউট পর্বে আবারও দলের ভরসার প্রতীক হয়ে ওঠেন লিওনেল মেসি। ম্যাচজুড়ে তার অসাধারণ উপস্থিতি, আক্রমণভাগে সৃজনশীলতা এবং দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত জয়ের পথে এগিয়ে নেয়। ৩৯ বছর বয়সেও মেসির অনবদ্য নৈপুণ্য মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের।

আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক পাতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। সেই তালিকায় যোগ দিলেন পূর্ণিমাও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মেসি পেনাল্টি মিস করায় কেঁদে দিয়েছি’

সেমিফাইনালে আর্জেন্টিনা, ফেসবুকে পূর্ণিমার আবেগঘন বার্তা

প্রকাশিত সময় : ১২:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬