বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ভাঙা রেললাইন মেরামত, ধীর গতিতে ট্রেন চলাচল শুরু

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। এসময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ৬টি ট্রেন আটকা পড়লে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে ভাঙা অংশে জরুরি মেরামত শেষে বর্তমানে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সকাল উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান কর্তব্যরত রেলকর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি নজরে এলে তারা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে। এ সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হঢে যায়। ফলে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেনগুলো আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে আমরা রেললাইন ভাঙার খবর পাই। এর পরপরই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে গতি নিয়ন্ত্রিত থাকলেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।-

সূত্র: ঢাকা পোস্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নাটোরে ভাঙা রেললাইন মেরামত, ধীর গতিতে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত সময় : ০৪:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬