বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যানে করে টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্যরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আবারও হামলার আশঙ্কায় থানা ছেড়ে চলে গেছেন পুলিশ সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত থানা এলাকা থেকে পুলিশ সদস্যদের ভ্যানে করে মালামাল নিয়ে চলে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

জানা গেছে, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান ও ইজিবাইকে করে থানা ছেড়ে চলে যান। তবে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনো পুলিশ সদস্য কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জানান, গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) সদস্যসহ ২০০ পুলিশ সদস্য আসেন। তারা উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে তারা আবারও হামলার আশঙ্কায় রয়েছেন। তবে কেউ পালিয়ে যাচ্ছেন না। সবাই গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।

আরেক কর্মকর্তা জানান, টুঙ্গিপাড়া থানায় তিনজন পরিদর্শক, দুজন অতিরিক্ত পুলিশ সুপার, সাতজন উপপরিদর্শক (এসআই), সাতজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ৩০ থেকে ৩৫ জন কনস্টেবল কর্মরত ছিলেন। গত ১৩ নভেম্বর ব্যাটালিয়ন ও আরআরএফের ২০০ সদস্যও সেখানে দায়িত্ব পালনের জন্য আসেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকরা থানা ঘেরাও করেন। পরে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে গেলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ সুযোগে হামলাকারীরা গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।

হামলাকারীদের দেওয়া আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। এ ছাড়া থানার বিভিন্ন কক্ষ ও মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভ্যানে করে টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্যরা

প্রকাশিত সময় : ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬