মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের এক ভাইকে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর কলাবাগান এলাকা থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করার দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

রবিউল ইসলাম নয়নের ভাষ্য অনুযায়ী, রাজধানীর কলাবাগান এলাকায় নাশকতার পরিকল্পনার সময় মির্জা আজমের ওই ভাইকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে আটক ব্যক্তির নাম-পরিচয়, মির্জা আজমের সঙ্গে তার সুনির্দিষ্ট সম্পর্ক এবং আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি রয়েছে কি না, সে বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত কিছু জানাননি নয়ন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে রবিউল ইসলাম নয়নকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। তার অভিযোগ, আটক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের একজন ডিআইজি ফোন করে তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন। এ সময় সংশ্লিষ্ট ডিআইজিকে সামনে এসে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

ভিডিওতে নেতাকর্মীদের আটক ব্যক্তির গায়ে হাত না তোলার নির্দেশও দেন যুবদলের এই নেতা। তিনি বলেন, তাদের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা।

অন্যদিকে, ভিডিওতে আটক ব্যক্তিকে নিজেকে কোনো দিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করতে শোনা যায়।

তবে নাশকতার পরিকল্পনার অভিযোগ, আটক ব্যক্তির পরিচয় এবং ডিআইজির কথিত নির্দেশের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটির বিস্তারিত তথ্য ও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

নিষিদ্ধ আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

প্রকাশিত সময় : ১২:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬