মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় ঢাবি শিক্ষক, বললেন ‘বেশ করেছি’

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। এ নিয়ে সমালোচনার জবাবে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেছেন, ‘বেশ করেছি’।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাচের এক মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে লেহেঙ্গা পরা অবস্থায় হিন্দি গানের সঙ্গে তাকে নাচতে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন মোনামী।

পোস্টে মোনামী বলেন, এমন একটি দেশে, যেখানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেখানে তার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিওটিই ‘খবর’ হয়ে উঠেছে।

ভিডিওটি তার এক বন্ধুর শেয়ার করা পোস্ট থেকে নেওয়া হয়েছিল জানিয়ে মোনামী বলেন, বন্ধুতালিকায় থাকা মানুষদের অন্তত নিরাপদ ও নির্ভরযোগ্য মনে করেছিলেন তিনি। তবে অর্থ উপার্জনের জন্যই কেউ হয়তো ভিডিওটি সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দিয়েছেন।

ভিডিওটি ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তির সমালোচনা করে তিনি ওই ব্যক্তির জন্য সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মোনামী বলেন, নাচটিকে নান্দনিকভাবে উপস্থাপনের মতো বয়স বা শারীরিক গঠন তার নেই- এমনটা তিনি জানেন। তবে একজন নৃত্যশিল্পীর ক্ষেত্রে বয়স কিংবা শারীরিক গঠনই যে একমাত্র মাপকাঠি, তা কে নির্ধারণ করেছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনের কিছু মানুষ তাকে নিয়ে ট্রল করতে পারেন, সেটিও তার জানা ছিল বলে জানান মোনামী। তবে এসব নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এটি তার একমাত্র ভাইয়ের বিশেষ দিন ছিল। এমন দিনে তিনি নাচতে চেয়েছিলেন এবং সুযোগ পেলে আবারও একই কাজ করতেন।

পোস্টের শেষাংশে মোনামী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিই তার একমাত্র নাচের ভিডিও নয়। তিনি মোট পাঁচটি গানে নেচেছেন। নাচের জন্য তার কোনো লজ্জা বা সংকোচ নেই বরং এটি ছিল আনন্দ প্রকাশের একটি মাধ্যম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় ঢাবি শিক্ষক, বললেন ‘বেশ করেছি’

প্রকাশিত সময় : ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬