শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর মুখ ঝাপসা করে কেন বিয়ের খবর দিলেন প্রীতিকা?

বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের বোন টেলিভিশন অভিনেত্রী প্রীতিকা রাও বেঙ্গালুরুতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন। বিয়ের খবর প্রকাশ্যে আনলেও স্বামীর পরিচয় গোপন রেখেছেন অভিনেত্রী। বিয়েকে ‘অত্যন্ত ব্যক্তিগত ও পবিত্র’ বিষয় উল্লেখ করে সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান তিনি। তবে, ছবিতে স্বামীর মুখ ঝাপসা করে রেখেছেন।

‘বেইনতেইহা’ টেলিভিশন ধারাবাহিকে আলিয়ার চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া প্রীতিকা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বেঙ্গালুরুর আর্ট অব লিভিং আশ্রমে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। তিনি নবদম্পতিকে আশীর্বাদ করেন।

ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে প্রীতিকা লেখেন, “আমার গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি, আমার প্রিয় বাবা-মা, বোন অমৃতা, আত্মীয়স্বজন ও বন্ধুদের আশীর্বাদে বেঙ্গালুরুর সুন্দর ও শান্ত পরিবেশের আর্ট অব লিভিংয়ে আমার বিয়ে সম্পন্ন হয়েছে। গুরুদেব ব্যক্তিগতভাবে আমার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আশীর্বাদ করেছেন, যা আমার কাছে সত্যিই সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল। আমি এখন একটি ঐতিহ্যবাহী তামিল ব্রাহ্মণ পরিবারে বিয়ে করেছি। এই পরিবারের সংস্কৃতির সঙ্গে কর্ণাটকের ম্যাঙ্গালোরে আমার শিকড়ের অনেক মিল রয়েছে—যা প্রাচীন ও মূল্যবান!”

কেন বিয়ের অল্প কয়েকটি ছবি প্রকাশ করেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রীতিকা। তিনি লেখেন, “ছবিগুলো বেছে বেছে প্রকাশ করছি। কারণ, আমার মনে হয় এটি এমন একটি জায়গা, যা অত্যন্ত ব্যক্তিগত ও পবিত্র। একসঙ্গে সবকিছু পুরো বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো নয়!”

* হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রমিকরা কাজ না করলে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

স্বামীর মুখ ঝাপসা করে কেন বিয়ের খবর দিলেন প্রীতিকা?

প্রকাশিত সময় : ০৮:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬