শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে অগ্রসর হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস দেয়নি আইএমডি।

আইএমডির তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

এরপর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে। অনুকূল আবহাওয়া পরিস্থিতি বজায় থাকলে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানকালে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হতে পারে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির চূড়ান্ত গতিপথ, স্থলভাগে আঘাত হানার সম্ভাব্য স্থান কিংবা সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইএমডি।

সূত্র: ওড়িশা টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রমিকরা কাজ না করলে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

প্রকাশিত সময় : ০৯:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬