শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রাখেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওভারপাস দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী লাল প্লাস্টিকে মোড়ানো বস্তুটি দেখতে পান। এর দুই পাশে তার সংযুক্ত থাকায় সেটিকে বোমাসদৃশ মনে হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, “ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রমিকরা কাজ না করলে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক

প্রকাশিত সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬