সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার, আটক দুই

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরলোটাবর এলাকায় নিখোঁজের তিনদিন পর মরিয়ম নামের ৭ বছরের এক শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জামিনুর ও তার স্ত্রীকে আটক করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।

মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘরে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামালপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার, আটক দুই

প্রকাশিত সময় : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬