সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহের ত্রিশাল ও দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশালের কানিহারী ইউনিয়নের তিরখী কালিরবাজার এলাকায় ময়মনসিংহ-গফরগাঁও আঞ্চলিক সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক জসিমউদ্দিনসহ (৩৮) দুজন নিহত হন।

নিহত জসিম উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় নিহত অপর নারীর বয়স আনুমানিক ৩২ বছর বলে জানা গেছে। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন যাত্রী নিয়ে গফরগাঁও থেকে ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিলেন। তিরখী কালিরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালক জসিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত এক নারী মারা যান। বাকি চারজন চিকিৎসাধীন।

ত্রিশাল থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় বলেন, ‘সিএনজি চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর একজন নারী মারা গেছেন বলে জানতে পেরেছি। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বালুভর্তি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এদিকে দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রিফাত দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নের শহীদনগর গ্রামের আলম মিয়ার ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত সময় : ০৯:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬