শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় শিক্ষা সফরের বাস, নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে কক্সবাজারগামী যাত্রীবাহী ‘তিসা’ পরিবহনের বাস। এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট রেললাইনের প্রায় ১০০ গজ সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোহানা (৪৫) ও মোহাম্মদ ইসরাফিল (৫৮)।জানা যায়, কুমিল্লা-ব-১১-০০৬০ নাম্বারের বাসটি কুমিল্লা থেকে কক্সবাজার যাচ্ছিল। এতে বুড়িচংয়ের বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে কেরানিহাটের বিভিন্ন বেসরকারী হাসপাতালে পাঠানো হয়

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ৪০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় শিক্ষা সফরের বাস, নিহত ২

প্রকাশিত সময় : ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬