খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসির বাস আগুনে পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে।
বিআরটিসি টিকেট কাউন্টারের টিকেট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, তাকে ভোর ৪টার দিকে ফোন দিয়ে জানানো হয় গাড়িতে আগুন লেগেছে। তিনি গিয়ে দেখেন গাড়ির পুরোটা পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে তাদের তিনিটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জনান, বাসে অগ্নিকাণ্ডের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জড়িত থাকতে পারে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























