শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী টানেলে ৬ দিন রাতভর ট্রাফিক ডাইভারসন, অপেক্ষা করতে হতে পারে ১০ মিনিট

কর্ণফুলী টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাতে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সময় টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারামুখী টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলের রুটিন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ সময় বিদ্যমান যানবাহনের চাপ বিবেচনায় টানেলের উভয়মুখে যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এ সময় যাত্রী ও চালকদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

কর্ণফুলী টানেলে ৬ দিন রাতভর ট্রাফিক ডাইভারসন, অপেক্ষা করতে হতে পারে ১০ মিনিট

প্রকাশিত সময় : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬