এবার সেই পরিচয়ে যুক্ত হলো নতুন এক মাত্রা; পা রাখলেন জীবনের এক নতুন অধ্যায়ে। ব্র্যাকের চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট বা সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন তিনি।
সেখানে নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন এবং মূল্যায়নে নেতৃত্ব দেবেন এই তারকা।
স্থানীয় মানুষের চাহিদার সাথে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমার গ্লোবাল এক্সপেরিয়েন্সকে কলাম্বিয়ায় কাজে লাগাতে পারব বলে আশা করছি।’
আরও একটি সুখবর জানিয়ে মিথিলা আরও জানান, ‘একই সাথে, আমি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (CUNY)-এ ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছি। আমি সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছি, যেখানে আমি শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজের ধারণার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।’
নিজের এই সাফল্যের খবর জানিয়ে ও সাবেক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান মিথিলা। কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা গবেষণা অবকাঠামো ও মেধাবী গবেষকদের দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিথিলা তার এই নতুন যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন।
তার কথায়, ‘আমার এই প্রফেশনাল জার্নির জন্য আমি ব্র্যাকের কাছে মনেপ্রাণে কৃতজ্ঞ। কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা রিসার্চ ইনফাস্ট্রাকচার ও মেধাবী গবেষকদের টিমের সাথে কাজ করতে পারা আশাকরি আমার কর্ম অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
নিজের এই বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে চান তিনি। তবে আপাতত ক্যামেরা থেকে খানিক দূরেই আছেন এই তারকা।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 


















