শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফের বিশেষ দোয়া

মানুষমাত্রই নানা সময় ভুলত্রুটি ও গুনাহে জড়িয়ে পড়ে। তবে পরম দয়ালু আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ক্ষমার জন্য অনেক সহজ সুযোগ ও বরকতময় পথ বাতলে দিয়েছেন। হাদিস শরিফে বর্ণিত অত্যন্ত সংক্ষিপ্ত একটি দোয়ার মাধ্যমে মহান আল্লাহ মানুষের বিপুল পরিমাণ গুনাহ মার্জনা করে দেন।

হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) নির্দেশিত এই বিশেষ জিকির বা দোয়াটি পাঠ করলে সমুদ্রের ফেনারাশির মতো অজস্র পাপ থাকলেও তা ক্ষমা করে দেওয়া হয়।

দোয়াটির আরবি উচ্চারণ:

‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’

বাংলা অর্থ:

‘আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই এবং তাঁর সাহায্য ব্যতিরেকে ইবাদত-বন্দেগি করার কোনো শক্তি নেই।’

হাদিসের উদ্ধৃতি ও ফজিলত:

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে, তার জীবনের (ছোটখাটো) অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে- যদিও তা সাগরের ফেনার মতো বিপুল পরিমাণের হয়। (জামে তিরমিজি, হাদিস: ৩৪৬০)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফের বিশেষ দোয়া

প্রকাশিত সময় : ০৯:৪৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬